এক নজরে নভেম্বর মাসের ৩টি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। যেগুলো তরুনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিজ্ঞপ্তি গুলোর মধ্যে রয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় (CAG), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (Petrobangla)-এর নিয়োগ বিজ্ঞপ্তি।
এই প্রতিবেদনে আমরা তুলে ধরেছি প্রতিষ্ঠানভিত্তিক নিয়োগের তথ্য, আবেদনের শেষ তারিখ এবং অনলাইনে আবেদন করার লিংকসহ প্রয়োজনীয় সকল তথ্য। তবে উল্লেখ করা প্রয়োজন যে, আবেদন করার আগে অবশ্যই মূল নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে নেবেন।
১. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় (CAG) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জনবল নিয়োগের জন্য দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিগুলোর আওতায় মোট ৩৪৭টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। চলুন দেখে নেই বিস্তারিত।
- প্রতিষ্ঠান: কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয় (CAG)
- পদসংখ্যা: মোট ৩৪৭টি
- আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
- শেষ সময়: বিকেল ৪টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
২. আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (APSCL) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকাশিত নিয়োগ তথ্য অনুযায়ী মোট ৯০টি পদে আবেদন গ্রহণ করা হচ্ছে।
- প্রতিষ্ঠান: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড
- পদসংখ্যা: ৯০টি
- আবেদন শুরু: ২ নভেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬
- শেষ সময়: বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
এখানে বিভিন্ন প্রকৌশল ও অন্যান্য পদ রয়েছে। পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা রয়েছে। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
৩. পেট্রোবাংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (Petrobangla) এবং এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল নিয়োগের নতুন বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৭৫৩টি পদে নিয়োগ দেওয়া হবে।
- প্রতিষ্ঠান: বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (Petrobangla)
- পদসংখ্যা: ৭৫৩টি
- আবেদন শুরু: ১৮ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
- শেষ সময়: বিকেল ৫টা
- আবেদনের মাধ্যম: অনলাইন
পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত ভিন্ন। তাই আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিজের যোগ্যতা মিলিয়ে নিন।
এক নজরে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি
| প্রতিষ্ঠান | পদসংখ্যা | শেষ তারিখ |
|---|---|---|
| CAG | ৩৪৭ | ২৫ নভেম্বর ২০২৬ |
| APSCL | ৯০ | ৩০ নভেম্বর ২০২৬ |
| Petrobangla | ৭৫৩ | ১৭ নভেম্বর ২০২৬ |
অনলাইনে আবেদন করার আগে যা মনে রাখবেন
- প্রথমে মূল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে পড়ুন।
- নিজের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা যাচাই করুন।
- আবেদনের সময় প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করুন।
- আবেদন জমা দেওয়ার পর Applicant's Copy সংরক্ষণ করুন।
- নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করুন।
শেষ কথা
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পেতে নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করা প্রয়োজন। কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মূল বিজ্ঞপ্তি ও Teletalk পোর্টালের নির্দেশনা অনুসরণ করুন।
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সীমা পরিবর্তিত হতে পারে। সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সরকারি ওয়েবসাইট দেখুন।
জানবো সব — চাকরি, শিক্ষা ও গুরুত্বপূর্ণ তথ্যের নির্ভরযোগ্য ঠিকানা।
```