Recents in Beach

#

মোবাইলের এসএমএস ছাড়া শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

 

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এডমিটকার্ড ডাউনলোড
NTRCA Admit Card Download

NTRCA_Admit_Card_download_2022


১৫ ডিসেম্বর রাত ৮.০০ টা হতে ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অফিশিয়াল ওয়েবসাইট www.ntrca.gov.bd ntrca.teletalk.com.bd নোটিশের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন।

ইতিমধ্যে প্রত্যেক আবেদনকারী মোবাইলে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস আসা শুরু হয়েগেছে। প্রার্থীগণ তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটে http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্রে পরীক্ষার কেন্দ্র, তারিখ সময় উল্লেখ করা হয়েছে। পরীক্ষার হলে কালো বলপয়েন্ট কলম নিয়ে আসতে বলা হয়েছে প্রার্থীদের। এছাড়া লিখিত পরীক্ষায় মোবাইল ফোন, সায়েন্টিফিক ক্যালকুলেটর বা কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিয়ে আসা যাবে না বলেও বলা হয়েছে অ্যাডমিট কার্ডে।

 

NTRCA প্রবেশপত্র ডাউনলোড করার নিয়মঃ

Exam বক্সে 17th NTRCA Exam (Preliminary ) সিলেক্ট করুন।

তারপর ইউজার আইডি এর ঘরে ইউজার আইডি টাইপ করুন।

পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড টাইপ করে লগইন করুন।

তাহলেই অপনার NTRCA প্রবেশপত্র ডাউনলোড হয়ে যাবে।

 

ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার
User Id & Password Recover

আপনাদের অনেকের মোবাইলের এসএমএস ডিলিট হয়ে যাওয়ার কারণে ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে যায়। সেক্ষেত্রে প্রবেশপত্র ডাউনলোড করতে গিয়ে সমস্যার সম্মুক্ষিণ হতে হয়। যাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড নেই তারা কীভাবে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে পারবেন নিম্নে তা দেখানো হলো।

 

ইউজার আইডি পুনরুদ্ধার 

(User Id Recover)

NTRCA_Userid_Recover


প্রথমে NTRCA এর ওয়েবসাইট http://ntrca. teletalk.com.bd/admitcard/index.php এ প্রবেশ করতে হবে। সেখান থেকে Recover User Id তে ক্লিক করতে হবে। তারপর Exam বক্সে 17th NTRCA Exam (Preliminary ) সিলেক্ট করে Post Name এর জায়গায় আপনি যে পদে আবেদন করেছিলেন সেই পদ দিতে হবে। তারপরে সার্টিফিকেট অনুযায়ী নাম ও বাবার নাম দিতে হবে এবং সর্বশেষ আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া ছিল তা দিয়ে সাবমিট করলে আপনার ইউজার আইডি পেয়ে যাবেন।

 

পাসওয়ার্ড পুনরুদ্ধার (Password Recover)

NTRCA_Password_recover


পাসওয়ার্ড পুনরুদ্ধারের জন্য  প্রথমে NTRCA এর ওয়েবসাইটhttp://ntrca.teletalk.com.bd/admitcard/index.php এ প্রবেশ করতে হবে। সেখান থেকে Recover Password  অপশনে ক্লিক করতে হবে। তারপর Exam বক্সে 17th NTRCA Exam (Preliminary ) সিলেক্ট করে দিয়ে User Id এর জায়গায় আপনার আবেদনের ইউজার আইডি দিতে হবে এবং সবশেষে মোবাইল নাম্বারের ঘরে আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া ছিল তা দিয়ে সাবমিট করলে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবেন।

এরপর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পুনরায় NTRCA এর ওয়েবসাইট http://ntrca.teletalk.com.bd/admitcard/index.php এ প্রবেশ করে সহজেই আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

 

উল্লেখ্য যে, আগামী আগামী ৩০ ডিসেম্বর স্কুল পর্যায়ের এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রাকশিত হয়। এতে আবেদন করেন প্রায় ১২ লাখ চাকরিপ্রার্থী। ওই বছর ১৫ ও ১৬ মে প্রিলিমিনারী এবং ৭ ও ৮ আগষ্ট লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। করনা মহামরীর কারনে দীর্ঘদিন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বন্ধ ছিল। অনেকের মনে সংশয় ছিল নিবন্ধন পরীক্ষা মনে হয় আর হবেনা। কিন্তু অবশেষে NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা করেন।

 

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস পেতে ক্লিক করুন


শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যা যা পড়লে প্রিলিতে সহজে পাশ করবেন


 

 

 

 

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ