Recents in Beach

#

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ

NTRCA-exam-date


অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ২০২০ এর প্রিলিমিনারির তারিখ ঘোষণা করেছেন। এনটিআরসিএ-র এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায় আগামী ৩০ ডিসেম্বর স্কুল পর্যায়ের এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ যে, ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রাকশিত হয়। এতে আবেদন করেন প্রায় ১২ লাখ চাকরিপ্রার্থী। ওই বছর ১৫ ও ১৬ মে প্রিলিমিনারী এবং ৭ ও ৮ আগষ্ট লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। করনা মহামরীর কারনে দীর্ঘদিন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বন্ধ ছিল। অনেকের মনে সংশয় ছিল নিবন্ধন পরীক্ষা মনে হয় আর হবেনা। কিন্তু অবশেষে NTRCA শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা করেন।

 

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ

স্কুল ও স্কুল পর্যায়-২ পিলিমিনারী পরীক্ষা ৩০ ডিসেম্বর ২০২২ সকাল ১০ টায় এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারী পরীক্ষা ৩১ ডিসেম্বর ২০২২ সকাল ১০ টায় সকল বিভাগীয় শহর সহ পুরাতন ২০টি জেলা শহরে অনুষ্ঠিত হবে।

 

শিক্ষক নিয়োগের ন্যুন্যতম বয়স ৩৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সর্বশেষ নিয়ম অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির বয়স অনুর্ধ ৩৫ বছর। এ কারণে যাদের বয়স ৩৫ পেরিয়ে গেছে তাদের ক্ষেত্রে পরীক্ষার তেমন কোনো গুরুত্ব নেই। তবে যাদের বয়স ৩৫ এর মধ্যে রয়েছে তাদের জন্য ১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। কারণে এর মধ্যে ১ম, ২য় ও ৩য় গণবিজ্ঞপ্তির মাধ্যমে বহুসংখ্যক শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং খুব শীঘ্রই ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। দেশের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞাপ্তি হতে যাচ্ছে এটি। এতে প্রায় ৭০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়।

 

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস

 

স্কুল পর্যায় (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মাদরাসার সহকারী শিক্ষক ও সহকারী মৌলভি; এবতেদায়ী মাদ্রাসার এবতেদায়ী প্রধান, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদরাসার প্রদর্শন ও শরীরচর্চা শিক্ষক; কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, সাধারণ শিক্ষক (ভাষা) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীর জন্য ) সিলেবাস নিচে তুলে ধরা হলো।

 

NTRCA Syllabus for Preliminary Test

বিষয় কোড-300

পূর্ণমান-100, সময়-1 ঘন্টা

 

ক. বাংলা (Bengali) : 25

১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক-বিভক্তি, ৭. সমাস ও প্রত্যয়, ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯, বাক্য সংকোচন, ১০. লিঙ্গ পরিবর্তন।

 

খ. ইংরেজি (English) : 25

1. Completing sentences, 2. Translation from Bengali to English, 3. Change of parts of speech, 4. Right forms of verb, 5. Fill in the blanks with appropriate word, 6. Transformation of sentences, 7. Synonyms and Antonyms, 8. Idioms and phrases.

 

গ. সাধারণ গণিত (General Mathematics): 25

পাটিগণিত: গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত।

বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

জ্যামিতি: রেখা, কোণ, ত্রিভূজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ।

 

ঘ. সাধারণ জ্ঞান: 25

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়, ২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, ৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। বাংলাদেশের ভূপ্রতৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন,কৃষি,শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, বাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানবসম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি।

জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট), সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 

স্কুল পর্যায়ও স্কুল পর্যায়-২ এর সিলেবাস পিডিএফ ডাউনলোড করুন

 

কলেজ পর্যায় (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট ও কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের প্রভাষক/ইন্সট্রাক্টর (টেক) পদে নিবন্ধনে ইচ্ছুক সকল প্রার্থীদের জন্য) 

 

NTRCA Syllabus for Preliminary Test

বিষয় কোড-400

পূর্ণমান-100, সময়-1 ঘন্টা

ক. বাংলা (Bengali) : 25

১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ ও শিরোনাম, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক-বিভক্তি, ৭. সমাস ও প্রত্যয়, বিন্যাস,  ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯, বাক্য সংকোচন, ১০. প্রায়োগিক প্রয়োজনীয়তা (বিরাম চিহ্ন, বাগধারা, সন্ধি, কারক, সমাস, কারক-বিভক্তি, প্রত্যয়) প্রভৃতি।

 

খ. ইংরেজি (English) : 25

Errors in composition, Fill in the blanks with appropriate preposition, Uses of article, verbs, Identify appropriate translation from Bengali to English, Identify appropriate title from story, article, Transformation of sentences, synonyms and Antonyms, completing sentences, Idioms and phrases.

 

গ. সাধারণ গণিত (General Mathematics): 25

পাটিগণিত: গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত। বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘন সম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।জ্যামিতি: পরিমিতি ও ত্রিকোনমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিময় ও প্রয়োগ।

 

ঘ. সাধারণ জ্ঞান: 25

১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়, ২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী, ৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান। বাংলাদেশের ভূপ্রতৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন,কৃষি,শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা।

বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, বাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানবসম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি।

 জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মুদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান সংশ্লিষ্ট), সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট।

 

কলেজ পর্যায় পরীক্ষার সিলেবাস পিডিএফ ডাউনলোড করুন

 

এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি

 

এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? শিক্ষক নিয়োগের ৪র্থ গণবিজ্ঞপ্তি চলতি নভেম্বর মাসে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব মোঃ ওবায়দুর রহমান।

 

প্রায় ৭৪ হাজার শূন্য পদের বিপরীতে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এবস শিক্ষক নিয়োগ করা হবে। ইতোমধ্যে ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শিক্ষকের শূন্যপদের তালিকা সংগ্রহের শেষে তথ্যগুলো সংশোধন ও যাচাই-বাছাইয়ের কাজ শেষের পর্যায়ে রয়েছে বলেও এনটিআরসিএ থেকে জানানো হয়।

 

এনটিআরসিএ (NTRCA) শিক্ষক নিয়োগের বয়স ৩৫ বছর থাকলেও এবারের গণ বিজ্ঞপ্তিতে বয়সের বিষয়টি ছাড় দেওয়ার জন্য ১ম-১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশকরা শিক্ষার্থীরা জোর দাবি জানিয়ে আসছে।

 

 ngi.teletalk.com.bd/ntrca/app গন বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে এখান থেকে জানতে পারবেন।


মৌখিক পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিবেন জানতে ক্লিক করুন


শুন্য থেকে  কীভাবে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করবেন তার সম্পূর্ণ গাইডলাইন



 

 

 

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ