বাংলাদেশের চাকরি ও নিয়োগ সংক্রান্ত আপডেট স্বপ্ন যাদের সরকারি চাকরি
আপডেট সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তি, পরীক্ষার সময়সূচি ও গুরুত্বপূর্ণ নোটিশ জানতে নিয়মিত চোখ রাখুন।

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৩

 

কলেজ ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৩

xiclass_admission


একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন পদ্ধতি ২০২৩ , একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি নিশ্চায়ন ২০২৩ নিয়ম জানতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে।  ৩১ ডিসেম্বর ২০২২ একাদশ শ্রেণিতে ভর্তি রেজাল্ট ১ম মেধাতালিকা প্রকাশিত হয়।  মেধাতালিকার ভিত্তিতে যারা পছন্দের কলেজে সিলেক্ট হয়েছেন তাদের ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে ০১ জানুয়ারি ২০২৩ তারিখ থেকে ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত । রেজিস্ট্রেশন ফি বাবদ ৩২৮ টাকা  (Nagad/Upay/Shonali Seba/Teletalk /bKash/Surecash/Rocket এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। কলেজ ভর্তি নিশ্চায়ন পদ্ধতি, ভর্তি নিশ্চয়নের তারিখ ও অনান্য বিষয়  বিস্তারিত নিচে তুলে ধরা হলো। 

 

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন-২০২৩/রেজিস্ট্রেশন ফি প্রদানের সময়সীমা

১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নঃ  ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবে ০১/০১/২০২৩ তারিখ থেকে ০৮/০১/২০২৩ তারিখ পর্যন্ত। Selection প্রাপ্ত শিক্ষার্থী নিম্নলিখিত যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩২৮ টাকা বোর্ডের রেজিস্ট্রেশন ফি প্রদান করলে স্বয়ংক্রিয়ভাবে তার ভর্তির প্রাথমিক নিশ্চায়ন হয়ে যাবে। Selection পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি অবশ্যই জমা দিতে হবে। ফি জমা না দিলে শিক্ষার্থীর Selection ও আবেদন বাতিল হবে।  রেজিস্ট্রেশন ফি প্রদানের জন্য শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন নাই।

২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নঃ  ২য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবে ১৩/০১/২০২৩ তারিখ থেকে ১৪/০১/২০২৩ তারিখ পর্যন্ত। যেসব শিক্ষার্থী নতুন Selection পাবে – শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ৩২৮/- টাকা জমা দিতে হবে।তবে মাইগ্রেশন প্রাপ্ত প্রতিষ্ঠানের জন্য রেজিস্ট্রেশন ফি প্রদান ও নিশ্চায়ন করার প্রয়োজন নাই।

৩য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়নঃ  ৩য় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবে ১৯/০১/২০২৩ তারিখ থেকে ২০/০১/২০২৩ তারিখ পর্যন্ত। যেসব শিক্ষার্থী ৩য় পর্যায়ে নতুন Selection পাবে- শুধুমাত্র তাদেরকে রেজিস্ট্রেশন ফি ৩২৮/- জমা দিতে হবে।

 

একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন ফি প্রদানের নিয়ম

 সোনালী সেবার মাধ্যমে ভর্তি ফি প্রদানের নিয়ম
 

Sonali_Seba_Fee_Payment

নগদ এর মাধ্যমে ভর্তি ফি প্রদানের নিয়ম

Upay_fee_payment


একাদশ শ্রেণিতে ভর্তি নিশ্চায়ন যাচাই পদ্ধতি

আপনার কলেজ নিশ্চায়ন ফি সঠিকভাবে বোর্ডে জমা হলো কীনা, তা অবশ্যই যাচাই করুন। কারণ বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা না পড়লে, কলেজ নির্বাচন বাতিল হবে। তাই এবিষয়ে সতর্ক থাকতে হবে । এজন্য আপনি ফি প্রদানের  পর  ঠিকানায় গিয়ে নিশ্চায়ন যাচাই করুন।

http://board3.xiclassadmission.gov.bd/board/viewRegPayment22

উপরোক্ত ওয়েবসাইটে প্রবেশ করলে  নিচের ছবির মত রেজিস্ট্রেশন ফি পরিশোধ যাচাই ফরম আসবে। সেখানে শিক্ষার্থীর রোল নম্বর, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিলে বোর্ডে টাকা জমা পড়ার তথ্য জানা যাবে।

 

 

 

 

মন্তব্য

true