টিকেট কালেক্টর গ্রেড-২ পদে ১৩৩ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ রেলওয়েতে টিকেট কালেক্টর গ্রেড-২ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট www.railway.gov.bd এর নোটিশ বোর্ডে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে টিকেট কালেক্টর পদে মোট ১৩৩ জনকে নিয়োগ করা হবে। রেলওয়ে নিয়োগ ২০২৩
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৩ এ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে বহুসংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ নিয়োগের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো একাডেমিক প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক বা তার সমমান। বাংলাদেশ রেলওয়ে বেকারত্ব দূর করতে প্রতি বছর প্রচুর জনশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেয়। চলুন দেখে নেই টিকেট কালেক্টর পদে সর্কুলারের সকল তথ্য ও আবেদনের নিয়ম।
একনজরে ওয়েম্যান পদের সার্কুলার-২০২৩ | |
নিয়োগকারী প্রতিষ্ঠাণ | বাংলাদেশ রেলওয়ে |
পদের নাম | টিকেট কালেক্টর গ্রেড-২ |
পদের সংখ্যা | ১৩৩ জন |
চাকরির ধরণ | স্থায়ী (রাজস্ব) |
শিক্ষাগত যোগ্যতা | এইচ এস সি বা সমমান |
বেতন স্কেল | ১৫ গ্রেড (৯৭০০-২২৩৪৯০) |
বয়সসীমা | ১৮-৩০ বছর |
অফিসিয়াল ওয়েবসাইট | www.railway.gov.bd |
অনলাইনে আবেদনের ওয়েবসাইট | http://br.teletalk.com.bd |
অনলানে আবেদন শুরু | ১৩/০২/২০২৩ |
অনলানে আবেদন শেষ | ২০/০৩/২০২৩ |
টিকেট কালেক্টর গ্রেড-২ নিয়োগ বিজ্ঞপ্তি (পিডিএফ)
টিকেট কালেক্টর গ্রেড-২ পদে আবেদনের যোগ্যতা
অনলাইনে আবেদন করার নিয়ম
বাংলাদেশ রেলওয়েতে টিকেট কালেক্টর গ্রেড-২ পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীগণকে আগামী ২০/০৩/২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য রেওলয়ের ওয়েবসাইট http://br.teletalk.com.bd/ প্রবেশ করে আবেদন ফরমের সকল তথ্য সঠিক ভাবে পূরন করে Next বাটনে ক্লিক করতে হবে।
তারপর তার পূরণকৃত আবেদন ফরমটি পুনরায় পদর্শিত হলে সেটি চেক করে আবেদনকারীর ছবি (৩০০*৩০০) ও স্বাক্ষর (৩০০*৮০) আপলোড করে দিয়ে সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট হয়েগেলে ইউজার আইডি, আবেদনকারীর ছবি ও স্বাক্ষর সহ একটি আবেদন ফরম দেখাবে। সেটি প্রিন্ট করে অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে।
আবেদন ফী প্রদানের নিয়ম
অনলাইনে আবেদন করার পর যে ইউজার আইডি পাবেন সেটি দিয়ে পরীক্ষার ফী প্রদান প্রদান করতে হবে। টিকেল কালেক্টর গ্রেড-২ পদে পরীক্ষার ফী ২০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকা মোট ২২৩/- টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফী প্রদানের জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে BR<space>User ID টাইপ করে Send করতে হবে ১৬২২২ এই নাম্বারে।
ইউজার আইডি ঠিক থাকলে ফিরতি ম্যাসেজে আবেদনকরীর নাম ও পরীক্ষার ফী বাবাদ ২২৩/- টাকা কর্তনের জন্য সম্মতি চাইবে এবং একটি পিন নাম্বার প্রদান করবে। এবার পুনরায় মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে BR<space>YES<space>PIN টাইপ করে ১৬২২২ নাম্বারে Send করতে হবে। তাহলেই আপনার ফী পরিশোধ হয়ে যাবে। উল্লেখ্য যে, অনলাইনে আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে ফী প্রদান না করলে আবেদন বাতিল হয়ে যাবে।
টিকেট কালেক্টরের কাজ
বাংলাদেশ রেলওয়ে টিকেট কালেক্টর গ্রেড-২ পদের কাজঃ বাংলাদেশ রেলওয়ের টিকেট কালেক্টর রেলের টিকেট চেক করে থাকে । টিকেট কালেক্টর ট্রেনের ভিতরেও টিকেট চেক করে আবার স্টেশনের গেইটেও টিকেট চেক করার দায়িত্বে নিয়োজিত থাকে । তারা শুধু যাত্রীদের টিকেট চেক করে । অনেক সময় দেখা যায় টিকেট কালেক্টর গেইটে টিকেট সংগ্রহ করেন আবার অনেক সময় করেন না ।
.webp)
.webp)
.webp)
মন্তব্য